
হাইলাকান্দি (অসম), ১ এপ্রিল (হি.স.) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে সমগ্র রাজ্যের সাথে হাইলাকান্দি জেলায়ও আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার ভোটগ্রহণের দিন বেতন সহ ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রম কল্যাণ দফতরের পক্ষ থেকে জারিকৃত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৯ এপ্রিল (২০২৬) ভোটের দিন রাজ্যের সমস্ত কারখানা, চা-বাগান, দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র, ঠিকাদারি সংস্থা, শিল্প প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক সংস্থাগুলিতে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য এই দিনটি পেইড হলিডে (বেতন সহ ছুটি) হিসেবে গণ্য হবে।
সমগ্র রাজ্যের সাথে হাইলাকান্দি জেলার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে কর্মরত প্রত্যেক কর্মী যেন নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে উদ্দেশ্যে হাইলাকান্দি জেলায়ও ছুটি ঘোষণা করা হয়েছে।
শ্রম কল্যাণ দফতরের জারিকৃত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই নির্দেশনা রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট, ১৯৫১০এর ধারা ১৩৫বি অনুযায়ী জারি করা হয়েছে। এছাড়া, নির্বাচন দফতরের পক্ষ থেকে প্রেরিত নির্দেশনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস