
আরামবাগ, ১ এপ্রিল (হি.স.): নির্বাচনের মুখে পুরশুড়া বিধানসভা এলাকায় জোরকদমে প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ হাজারী। বুধবার ভাঙ্গামোরা গ্রাম পঞ্চায়েতের সাহাপুর, খুশিগঞ্জ বাজার-সহ একাধিক এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে জনসংযোগ করেন তিনি।কখনও টোটোতে, কখনও পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রার্থী। মানুষের সমস্যার কথা শুনে তা দ্রুত সমাধানের আশ্বাসও দেন। প্রচারে দলীয় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পতাকা, স্লোগান ও মাইকিংয়ে এলাকায় তৈরি হয় নির্বাচনী আবহ। স্থানীয় বাসিন্দাদের একাংশও স্বতঃস্ফূর্তভাবে প্রচারে অংশ নেন।পার্থ হাজারী বলেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প ইতিমধ্যেই মানুষের কাছে পৌঁছেছে। রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মানুষ ফের তৃণমূলকেই সমর্থন করবে বলে তিনি আশাবাদী। তাঁর দাবি, এই কেন্দ্রে তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA