আগামী ৩ এপ্রিল হাইলাকান্দিতে ভোটকর্মীদের গ্রুপ ট্রেনিং
হাইলাকান্দি (অসম), ১ এপ্রিল (হি.স.) : অসম বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে হাইলাকান্দি জেলা প্রশাসন ভোটকর্মীদের জন্য গ্রুপ ট্রেনিং প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। আগামী ৩ এপ্রিল হাইলাকান্দির এসএস কলেজে স
আগামী ৩ এপ্রিল হাইলাকান্দিতে ভোটকর্মীদের গ্রুপ ট্রেনিং


হাইলাকান্দি (অসম), ১ এপ্রিল (হি.স.) : অসম বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্ভুলভাবে সম্পন্ন করার লক্ষ্যে হাইলাকান্দি জেলা প্রশাসন ভোটকর্মীদের জন্য গ্রুপ ট্রেনিং প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।

আগামী ৩ এপ্রিল হাইলাকান্দির এসএস কলেজে সকাল ৯-টা থেকে গ্রুপ ট্রেনিং কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে ভোটের সঙ্গে যুক্ত সকল কর্মচারী, প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসারদের উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত এই গ্রুপ ট্রেনিং অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে প্রত্যেক ভোটকর্মীদের পত্র তাঁদের নিজ নিজ বিভাগে প্রেরণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্বাচনী প্রক্রিয়ার প্রত্যেক দায়িত্ব যথাযথভাবে পালন নিশ্চিত করতে এই প্রশিক্ষণে সংশ্লিষ্ট সব কর্মচারীকে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হবে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande