শ্ৰীভূমিতে নির্বাচনী প্রচারের অডিও মাইকিং ও ভিডিও বিজ্ঞাপনের জন্য আগাম শংসাপত্র বাধ্যতামূলক
শ্রীভূমি (অসম), ১ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী প্রচারকে সুশৃঙ্খল ও আইনানুগ করতে শ্রীভূমির জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকা অনুসারে, শ্রীভূমি জেলার চারটি বিধানসভা
শ্ৰীভূমিতে নির্বাচনী প্রচারের অডিও মাইকিং ও ভিডিও বিজ্ঞাপনের জন্য আগাম শংসাপত্র বাধ্যতামূলক


শ্রীভূমি (অসম), ১ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী প্রচারকে সুশৃঙ্খল ও আইনানুগ করতে শ্রীভূমির জেলাশাসক তথা জেলা নির্বাচন আধিকারিক এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকা অনুসারে, শ্রীভূমি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা রাজনৈতিক দলগুলিকে তাদের নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত অডিও মাইকিং এবং ভিডিও বিষয়বস্তুর জন্য মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি (এমসিএমসি)-র কাছ থেকে আগাম শংসাপত্র (প্রি-সার্টিফিকেশন) গ্রহণ করতে হবে।

নির্দেশিকায় নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে যে কোনও ধরনের অডিও মাইকিং বা ভিডিও পাবলিসিটি ব্যবহারের আগে এমসিএমসি কমিটির দ্বারা যাচাই এবং শংসাপত্র গ্রহণ করা বাধ্যতামূলক। প্রচারের অন্তত ৪৮ ঘণ্টা আগে নির্দিষ্ট ফরমেটে প্রচারের বিষয়বস্তু এমসিএমসি সেলে জমা দিতে হবে। এমসিএমসি সেল শ্রীভূমি জেলাশাসকেৰ কার্যালয়ের এনআরসি বিল্ডিং-এ কার্যকরী রয়েছে।

এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট প্রার্থী বা দলের বিরুদ্ধে নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের সহযোগিতা কামনা করেছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande