বাংলাকে ভয়মুক্ত করার প্রতিশ্রুতি রাখেননি মমতা, অভিযোগ শমীকের
পশ্চিম বর্ধমান, ১ এপ্রিল, (হি.স.): “মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বাংলাকে ভয়মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি সম্পূর্ণভাবে সেই বিশ্বাস ভেঙে দিয়েছেন।” বুধবার এই মন্তব্য করেন সাংসদ (রাজ্যসভা) ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচ
বাংলাকে ভয়মুক্ত করার প্রতিশ্রুতি রাখেননি মমতা, অভিযোগ শমীকের


পশ্চিম বর্ধমান, ১ এপ্রিল, (হি.স.): “মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বাংলাকে ভয়মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি সম্পূর্ণভাবে সেই বিশ্বাস ভেঙে দিয়েছেন।” বুধবার এই মন্তব্য করেন সাংসদ (রাজ্যসভা) ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

শমীক ভট্টাচার্য মিছিলে বলেন, একসময় মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখিয়েছিলেন, আর আজ সেই স্বপ্নগুলো ভেঙে চুরমার করেছেন। ২০২৬-এর এই নির্বাচন মূলত মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বাংলার সাধারণ মানুষের লড়াই, যেখানে মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

শমীকবাবু এসআইআর প্রক্রিয়াতে সামনে আসা বিস্তর অভিযোগ গুলির প্রসঙ্গ তুলে বলেন যে আমাদের ভোটার লিস্টে এমনও ব্যক্তি রয়েছে যাদের স্বামী-স্ত্রীর বাবার নামে, কিংবা কেউ কেউ ৯ বছরের বাবা হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গকে এই পাপ থেকে মুক্ত করতে হবে এবং বাংলার মানুষ নিশ্চিত করে ফেলেছেন যে তৃণমূল শেষ হয়ে গিয়েছে। বিজেপি আসছে এবং কেউ তা আটকাতে পারবে না।

শমীকবাবু এদিন জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, কুলটি এবং বারাবনির বিজেপি প্রার্থীদের মনোনয়ন মিছিলে উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande