মাছ নিয়ে অভিনব মনোনয়ন যাত্রা পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির
পাণ্ডবেশ্বর, ১ এপ্রিল (হি. স.):- পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি বুধবার অভিনব পদ্ধতিতে তাঁর ভোটের মনোনয়ন যাত্রা শুরু করলেন। এদিন দুর্গাপুর মহকুমা শাসক দফতরে মনোনয়ন জমা দেওয়ার কথা থাকায় সকালে সমর্থকদের নিয়ে তিনি মনোনয়ন যাত্রা
জিতেন্দ্র মনোনয়ন


পাণ্ডবেশ্বর, ১ এপ্রিল (হি. স.):- পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি বুধবার অভিনব পদ্ধতিতে তাঁর ভোটের মনোনয়ন যাত্রা শুরু করলেন। এদিন দুর্গাপুর মহকুমা শাসক দফতরে মনোনয়ন জমা দেওয়ার কথা থাকায় সকালে সমর্থকদের নিয়ে তিনি মনোনয়ন যাত্রা শুরু করেন।সব রাজনৈতিক দলের প্রার্থীরাই এদিন মনোনয়ন জমা দিতে দুর্গাপুর মহকুমা শাসক দফতরে উপস্থিত হন। তবে বিজেপি প্রার্থীর মনোনয়ন যাত্রা ছিল ব্যতিক্রমী। দলের কর্মী-সমর্থকরা ডালি করে ছোট মাছ নিয়ে আসেন এবং সেই মাছ দিয়ে শুভ সূচনা করা হয় মনোনয়ন যাত্রার। শুধু ছোট মাছ নয়, একটি বড় মাছও প্রার্থীর হাতে তুলে দেওয়া হয়।ফুল ও চন্দনের টিপ দিয়ে মাছের মাধ্যমে শুভ যাত্রা শুরু করা হয়। এরপর সেই মাছ হাতে নিয়েই প্রার্থী সমর্থকদের সঙ্গে শোভাযাত্রা করে দুর্গাপুর মহকুমা শাসক দফতরর উদ্দেশ্যে রওনা দেন। এই অভিনব মনোনয়ন যাত্রা ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও চর্চা শুরু হয়েছে।বিজেপি কর্মীদের দাবি, বাঙালি সংস্কৃতিতে মাছ শুভ প্রতীক, তাই শুভ সূচনার জন্য এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। মনোনয়ন যাত্রায় বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়ও চোখে পড়ার মত ছিল।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande