বিক্ষোভ এবং স্লোগানের মুখে পড়েও কৌশলি উত্তর শুভেন্দুর
পূর্ব মেদিনীপুর, ১ এপ্রিল (হি. স.): বুধবার নন্দীগ্রামে প্রচারে গিয়ে তৃণমূলের বিক্ষোভ এবং স্লোগানের মুখে পড়লেন বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁকে উদ্দেশ করে ‘চোর-চোর’ স্লোগান দিলেন শাসকদলের কিছু নেতা-কর্মী এবং সমর্থক। তবে এ ব
বিক্ষোভ এবং স্লোগানের মুখে পড়েও কৌশলি উত্তর শুভেন্দুর


পূর্ব মেদিনীপুর, ১ এপ্রিল (হি. স.): বুধবার নন্দীগ্রামে প্রচারে গিয়ে তৃণমূলের বিক্ষোভ এবং স্লোগানের মুখে পড়লেন বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁকে উদ্দেশ করে ‘চোর-চোর’ স্লোগান দিলেন শাসকদলের কিছু নেতা-কর্মী এবং সমর্থক। তবে এ বার মেজাজ না হারিয়ে মাথা ‘ঠান্ডা’ রাখলেন শুভেন্দু।

বুধবার নন্দীগ্রামের দীনবন্ধুপুর যাচ্ছিলেন শুভেন্দুবাবু এবং তাঁর দলবল। রাস্তায় তাঁকে দেখেই ‘জয় বাংলা’, ‘চোর-চোর’ স্লোগান দেন একদল লোক। পাল্টা শুভেন্দুবাবুর সঙ্গীদের কয়েক জন তাঁদের তৃণমূল বলে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলেন। ওই পরিস্থিতিতে গাড়ি থেকে নেমে পড়েন শুভেন্দুবাবু।

এমন পরিস্থিতির মুখোমুখি অতীতেও একাধিক বার হয়েছেন তাঁর। প্রতি বারই তাঁর গরমাগরম মন্তব্যে রাজ্য রাজনীতিতে বিতর্ক হয়েছে। তবে এ বার সাদা গাড়ি থেকে নেমে তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘‘এ সব করে লাভ নেই। এ বার হবে না, ভাই। ২০২১-এর মতো করতে দেব না। আমার অধিকার আছে প্রার্থী হিসাবে সকলের কাছে যাওয়ার।’’

ওই সময়ে কিছু মহিলা তাঁর উদ্দেশে কিছু অনুযোগ জানান। তার জবাবে ঠান্ডা মাথায় বিজেপি প্রার্থী বলেন, ‘‘যে ও সব করে তাকে বলবেন। আমাকে বলবেন না।’’ নেতার সহযোগীরা বলতে গেলে শুভেন্দু তাঁদের বাধা দিয়ে বলেন, ‘‘না, মহিলারা এখানে কিছু বলেননি। আমার এমএলএ অফিস থেকে সবাই পরিষেবা পেয়েছে। এ সব করে লাভ নেই।’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande