নারী শক্তি ও সাফল্যের উদযাপন, কলকাতায় মাসা উইমেন’স এক্সিলেন্স কনক্লেভ ও অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠিত
​কলকাতা, ১ এপ্রিল (হি.স.): নারী ক্ষমতায়ন, অনুপ্রেরণা এবং সাফল্যের জয়গান গাইতে বুধবার কলকাতার আইসিসিআর-এ আয়োজিত হলো ‘মাসা উইমেন’স এক্সিলেন্স কনক্লেভ, এক্সপো এবং অ্যাওয়ার্ডস ২০২৬’। এটি ছিল এই অনুষ্ঠানের তৃতীয় সংস্করণ। দিনভর বিস্তৃত এই বর্ণাঢ্য আয়োজন
আইসিসিআর-এ উদযাপিত হলো মাসা উইমেন’স এক্সিলেন্স কনক্লেভ ২০২৬


আইসিসিআর-এ উদযাপিত হলো মাসা উইমেন’স এক্সিলেন্স কনক্লেভ ২০২৬


​কলকাতা, ১ এপ্রিল (হি.স.): নারী ক্ষমতায়ন, অনুপ্রেরণা এবং সাফল্যের জয়গান গাইতে বুধবার কলকাতার আইসিসিআর-এ আয়োজিত হলো ‘মাসা

উইমেন’স এক্সিলেন্স কনক্লেভ, এক্সপো এবং অ্যাওয়ার্ডস ২০২৬’। এটি ছিল এই অনুষ্ঠানের তৃতীয় সংস্করণ। দিনভর বিস্তৃত এই বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সম্মাননা জানানোর পাশাপাশি তাঁদের ব্যবসায়িক ও সামাজিক লড়াইয়ের যাত্রাকে তুলে ধরা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও রিকগনিশন অ্যাওয়ার্ড প্রদান পর্ব, যেখানে সমাজের বিভিন্ন স্তরে বিশেষ অবদান রাখা কৃতী নারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

​কনক্লেভ চলাকালীন আইসিসিআর প্রাঙ্গণে আয়োজিত এক্সপো-তে পোশাক, অলঙ্কার, বই, স্বাস্থ্য সচেতনতা সামগ্রী এবং ঘর সাজানোর জিনিসের বিভিন্ন স্টল দর্শকদের নজর কেড়েছে। অনুষ্ঠানের সূচনায় এক বিশেষ স্বাস্থ্য প্রদর্শনী এবং সাউন্ড হিলিং সেশনের মাধ্যমে সুস্থ জীবনধারার বার্তা দেওয়া হয়। এরপর নীতু কৌর ও বৈশালী পারেখের মধ্যে একটি মনোজ্ঞ ‘ফায়ারসাইড চ্যাট’ অনুষ্ঠিত হয়। ব্র্যান্ড ও বিজনেস নিয়ে আয়োজিত প্যানেল আলোচনায় স্বাতী আলমাল, সোনালী ভট্টাচার্য এবং প্রজ্ঞা ঝুনঝুনওয়ালার মতো সফল নারী উদ্যোক্তারা তাঁদের অভিজ্ঞতার কথা বিনিময় করেন। এছাড়া আত্মপ্রেম বা সেলফ-লাভ নিয়ে বক্তব্য রাখেন স্বাতী পারসরামকা।

​নারীদের আইনি অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন রূপল সিংঘানিয়া এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি হিসেবে ইনফার্টিলিটি ও এগ ফ্রিজিংয়ের গুরুত্ব ব্যাখ্যা করেন ডঃ অনিন্দিতা সিং। বর্তমান সময়ের ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় সাইবার সুরক্ষা ও ডিজিটাল এমপাওয়ারমেন্ট নিয়ে মিতা চক্রবর্তী, রীত্বিকা ব্যানার্জী এবং রিমঝিম রায়ের বিশেষ আলোচনা সভাটি ছিল অত্যন্ত সময়োপযোগী। অনুষ্ঠানের শেষ পর্বে স্বাতী আলমাল ও তনুজা চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যাম্প ওয়াক আয়োজিত হয়। সবশেষে বিশেষ কেক কেটে ও অংশগ্রহণকারীদের শংসাপত্র প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande