প্রার্থী ও কর্মীদের উজ্জীবিত করতে ৩ মনোনয়নকেন্দ্রে ৩ বিজেপি নেতা
কলকাতা, ১ এপ্রিল (হি.স.): বুধবার রাজ্য বিজেপি-র তিন নেতা বিভিন্ন কেন্দ্রের প্রার্থীর মনোনয়নকেন্দ্রে উপস্থিত থেকে দলীয় প্রার্থী ও কর্মীদের উজ্জীবিত করেন। দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। শমীক ভট্টাচার্য, সাংসদ (রাজ্যসভা) ও রাজ্য সভাপতি,
প্রার্থী ও কর্মীদের উজ্জীবিত করতে ৩ মনোনয়নকেন্দ্রে ৩ বিজেপি নেতা


কলকাতা, ১ এপ্রিল (হি.স.): বুধবার রাজ্য বিজেপি-র তিন নেতা বিভিন্ন কেন্দ্রের প্রার্থীর মনোনয়নকেন্দ্রে উপস্থিত থেকে দলীয় প্রার্থী ও কর্মীদের উজ্জীবিত করেন। দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

শমীক ভট্টাচার্য, সাংসদ (রাজ্যসভা) ও রাজ্য সভাপতি, জামুড়িয়া, আসানসোল দক্ষিণ, কুলটি এবং বারাবনির বিজেপি প্রার্থীদের মনোনয়ন মিছিলে উপস্থিত থেকে কর্মীদের উজ্জীবিত করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার কুমারগ্রাম, কালচিনি, ফালাকাটা, আলিপুরদুয়ার এবং মাদারিহাট কেন্দ্রের বিজেপি প্রার্থীদের মনোনয়ন মিছিলে অংশ নেন। অন্যদিকে, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বান্দোয়ান, বলরামপুর এবং পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের মনোনয়ন মিছিলে উপস্থিত থেকে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন।

দলের তরফে এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলা হয়, “আজ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও জনসমাগম লক্ষ্য করা গেছে। এই মনোনয়ন মিছিলে শীর্ষ নেতৃত্বের উপস্থিতি কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande