নাম নেই ভোটার তালিকায়; ঝাঁটা হাতে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ইংরেজবাজার ও মানিকচকে
মালদা, ১ এপ্রিল (হি.স.): নাম ওঠেনি ভোটার তালিকায়। তার প্রতিবাদে বুধবার রাস্তায় আগুন জ্বালিয়ে এবং ঝাঁটা হাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকার বাসিন্দারা। মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করা হয় এ দিন। আন্দোলনকারীদে
নাম নেই ভোটার তালিকায়; ঝাঁটা হাতে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ইংরেজবাজার ও মানিকচকে


মালদা, ১ এপ্রিল (হি.স.): নাম ওঠেনি ভোটার তালিকায়। তার প্রতিবাদে বুধবার রাস্তায় আগুন জ্বালিয়ে এবং ঝাঁটা হাতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন মালদার ইংরেজবাজার ব্লকের অমৃতি এলাকার বাসিন্দারা। মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করা হয় এ দিন। আন্দোলনকারীদের অভিযোগ, অমৃতি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে প্রচুর মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতেই এই অবরোধ বলে তাদের দাবি। ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

এদিকে, মালদার মানিকচকের দুটি বুথে প্রায় ৪০০ জন ভোটারের নাম বাদ পড়েছে তালিকা থেকে। এই ঘটনার প্রতিবাদে মানিকচক ব্লকের এসটিবি হাই স্কুল সংলগ্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করলেন এলাকাবাসীরা। আন্দোলনকারীদের দাবি, গ্রামের প্রায় প্রত্যেক পরিবারে কারওর না কারওর নাম ভোটার তালিকা থেকে বাতিল হয়েছে। সেই ভোটারেরা দীর্ঘ ৩-৪ দশক ধরে ভোট দিয়ে আসছেন। শুনানিতে নির্বাচন কমিশন নির্ধারিত যাবতীয় নথি দেওয়ার পরেও তালিকা থেকে বাতিল করে দেওয়া হয়েছে বলে তাঁদের অভিযোগ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande