এসআইআর-এ নাম বাতিল, মালদায় সড়ক অবরোধ
মালদা, ১ এপ্রিল (হি.স.): এসআইআর-এ কয়েক হাজার ভোটারদের নাম বাতিলের প্রতিবাদে বুধবার সকাল থেকে মালদার সুজাপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাতিল তালিকায় নাম থাকা ভোটার ও স্থানীয় বাসিন্দারা। আন্দোলনকারীদের মধ্যে প্রচুর মহিলাও ছিলেন।
এসআইআর-এ নাম বাতিল, মালদায় সড়ক অবরোধ


মালদা, ১ এপ্রিল (হি.স.): এসআইআর-এ কয়েক হাজার ভোটারদের নাম বাতিলের প্রতিবাদে বুধবার সকাল থেকে মালদার সুজাপুরে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বাতিল তালিকায় নাম থাকা ভোটার ও স্থানীয় বাসিন্দারা। আন্দোলনকারীদের মধ্যে প্রচুর মহিলাও ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছন কালিয়াচক থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জাতীয় সড়ক অবরোধের জেরে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

এদিকে, ভোটার তালিকায় নাম না থাকার প্রতিবাদে মালদার হরিশচন্দ্রপুরেও বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। তালিকায় নাম তোলার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। বুধবার সকালে মালদার হরিশচন্দ্রপুরের দৌলতপুর এলাকার ঘটনা। এ দিন সকাল থেকে তুলসীহাটা থেকে ভালুকাগামী রাজ্য সড়ক অবরোধের জেরে বিপাকে পড়তে হয় নিত্যযাত্রীদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাঁরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande