কালিয়াচকে বিডিও অফিসের সামনে ধর্না তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের
মালদা, ১ এপ্রিল (হি.স.): ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়ার অভিযোগে বুধবার সকাল থেকেই মালদা জেলার বিভিন্ন জায়গায় অবরোধ ও বিক্ষোভ শুরু হয়। তার মধ্যেই এ দিন দুপুরে কালিয়াচক ১ বিডিও অফিসের সামনে ধর্নায় বসেন সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী
কালিয়াচকে বিডিও অফিসের সামনে ধর্না তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের


মালদা, ১ এপ্রিল (হি.স.): ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়ার অভিযোগে বুধবার সকাল থেকেই মালদা জেলার বিভিন্ন জায়গায় অবরোধ ও বিক্ষোভ শুরু হয়। তার মধ্যেই এ দিন দুপুরে কালিয়াচক ১ বিডিও অফিসের সামনে ধর্নায় বসেন সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। তাঁর সঙ্গে সেখানে তৃণমূল কংগ্রেসের ব্লকের নেতা, কর্মী ও সমর্থকরা ছিলেন। সাবিনা ইয়াসমিন জানান, আগে ভোটার, তার পরে ভোট, এই দাবিতেই তাঁরা আন্দোলনে নেমেছেন। তাঁর দাবি, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই তৃণমূল পথে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সুজাপুর বিধানসভার বহু বুথে বৈধ ভোটারদের নাম অনৈতিক ভাবে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এও জানান, কালিয়াচক ১ নম্বর ব্লকের সামনে আজকের এই প্রতিবাদ শুধু একটি কর্মসূচি নয়— এটি বাংলার প্রতিটি মানুষের ভোটাধিকার বাঁচানোর লড়াই। বিজেপির চক্রান্তের বিরুদ্ধে আমরা একসাথে, মানুষের পাশে আছি এবং থাকব। বাংলা মাথা নত করে না, করবেও না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande