গ্রামে গ্রামে প্রচার ঋতুপর্ণার, পাঁপড় ভেজে মানুষের মন জয়
উত্তর ২৪ পরগনা, ১ এপ্রিল (হি. স.):- বুধবার উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আঢ্য নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন। সকাল থেকেই তিনি পায়ে হেঁটে প্রচার চালিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযো
ঋতুপর্ণা বনগাও


উত্তর ২৪ পরগনা, ১ এপ্রিল (হি. স.):- বুধবার উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আঢ্য নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন। সকাল থেকেই তিনি পায়ে হেঁটে প্রচার চালিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা মন দিয়ে শোনেন।

এদিন প্রচারের ফাঁকে একটি গ্রামীণ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজে হাতে পাঁপড় ভেজে উপস্থিত মানুষের মন জয় করেন ঋতুপর্ণা। এতে এলাকাবাসীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।প্রচারের সময় তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, “বিজেপি তোমাদের ভোট কেটেছে, তৃণমূল সবসময় তোমাদের পাশে আছে। মানুষের অধিকার রক্ষায় তৃণমূলই লড়াই করছে।” তিনি সকলকে তৃণমূলের হাত শক্ত করার আহ্বান জানান।ঋতুপর্ণা আঢ্য জানান, একজন যুব প্রার্থী হিসেবে তিনি মানুষের কাছ থেকে ব্যাপক সমর্থন পাচ্ছেন। তাঁর কথায়, “আমি জয়ের ব্যাপারে আশাবাদী, এখন শুধু সময়ের অপেক্ষা।”

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande