প্রার্থী না করায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কাজী আব্দুর রহিম দিলু
বাদুড়িয়া, ৩১ মার্চ (হি. স.) : দলের তরফে প্রার্থী না করায় ক্ষোভ প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বাদুড়িয়ার প্রাক্তন বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু। তিনি দিল্লিতে কংগ্রেস ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এ যো
দল বদল


বাদুড়িয়া, ৩১ মার্চ (হি. স.) : দলের তরফে প্রার্থী না করায় ক্ষোভ প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বাদুড়িয়ার প্রাক্তন বিধায়ক কাজী আব্দুর রহিম দিলু। তিনি দিল্লিতে কংগ্রেস ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস-এ যোগদান করেন। যোগদানের পর তিনি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।তিনি জানান, বিষয়টি তিনি আগেই দলের সুপ্রিমো তথা মমতা ব্যানার্জি-কে জানিয়েছিলেন, কিন্তু কোনও ফল হয়নি। তাঁর দাবি, তাঁর বাবা কাজী আব্দুল গফফার দীর্ঘ ৫০ বছর কংগ্রেসের বিধায়ক ছিলেন এবং তিনি নিজে ২০২১ সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-এ যোগ দিয়ে প্রায় ৫৭ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। তবুও দল তাঁকে প্রার্থী করেনি।তিনি আরও বলেন, ২০২১ সালে দলের দুঃসময়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তখন বলেছিলেন, যারা দুঃসময়ে দলের পাশে থাকবে, দল তাদের সম্মান দেবে। কিন্তু বাস্তবে তিনি সেই সম্মান পাননি বলে অভিযোগ করেন।রাজনৈতিক মহলের মতে, বাদুড়িয়া একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। ২০২১ সালে তৃণমূল এই আসন দখল করলেও, এবার ফের কংগ্রেস এই আসন পুনরুদ্ধারের চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande