
ঝাড়গ্রাম, ৩১ মার্চ (হি.স.): ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের কলাবেড়িয়া-গোয়ালমারা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো। এলাকায় প্রবেশ করতেই বহু বাসিন্দা বর্তমান তৃণমূল সরকারের বিরুদ্ধে উন্নয়নের অভাবের অভিযোগ তোলেন।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় মৌলিক পরিকাঠামোর উন্নয়ন হয়নি। বহু বাসিন্দা আবেগপ্রবণ হয়ে প্রার্থীর কাছে তাঁদের সমস্যার সমাধানের আবেদন জানান।
এ প্রসঙ্গে রাজেশ মাহাতো বলেন, “আমাদের ক্ষমতায় আনুন, মাত্র তিন মাসের মধ্যেই উন্নয়নের কাজের ফল দেখতে পাবেন। পাঁচ বছর সময় দিন, না হলে আপনারাই আমাদের সরিয়ে দেবেন।”
প্রার্থীর এই আশ্বাসকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়তে শুরু করেছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই গোপীবল্লভপুরে প্রচার ও প্রতিশ্রুতির লড়াই আরও জোরদার হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো