
আমেঠি, ৩১ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের আমেঠি জেলার মঙ্গলবার নিহালগড় রেল স্টেশনে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হয় এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জগদীশপুর থানার অন্তর্গত এলাকার পিছুটি কোট গ্রামের বাসিন্দা শিবম সিং (২৭) মঙ্গলবার লখনউ যাওয়ার জন্য বাড়ি থেকে স্টেশন যায়। নিহালগড় রেল স্টেশনে ট্রেনে ওঠার সময় আচমকাই শিবমের পা পিছলে যায় । এতে তিনি গুরুতরভাবে জখম হয় । ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে জগদীশপুরের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এক পুলিশ আধিকারিক জানান , দুর্ঘটনার পর রেল পুলিশ আহত যুবককে হাসপাতালে ভর্তি করেছিল। তবে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস