গণ্ডাছড়ায় বাস ও বাইকের সংঘর্ষে মৃত্যু এসপিও জওয়ানের
গণ্ডাছড়া (ত্রিপুরা), ৩১ মার্চ (হি.স.) : মঙ্গলবার ধলাই জেলার গণ্ডাছড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এসপিও জওয়ান। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর প্রায় তিনটা নাগাদ গণ্ডাছড়ার একটি
ঘাতক মিনিবাস


গণ্ডাছড়া (ত্রিপুরা), ৩১ মার্চ (হি.স.) : মঙ্গলবার ধলাই জেলার গণ্ডাছড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এসপিও জওয়ান। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর প্রায় তিনটা নাগাদ গণ্ডাছড়ার একটি ব্যস্ত রাস্তার মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। নির্বাচন উপলক্ষ্যে পুলিশ ডিউটির কাজে ব্যবহারের জন্য কমলপুর থেকে ভাড়ায় আনা হয়েছিল টিআর০৪-১২৪০ নম্বরের একটি মিনি বাস।

গণ্ডাছড়া পুলিশ কোর্টে কর্মরত ৫০ বছর বয়সী এসপিও জওয়ান অজেন্দ্র ত্রিপুরা নিজের বাইকে করে যাচ্ছিলেন ওই সড়ক দিয়ে। ঠিক সেই সময় মিনি বাসটির সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় অজেন্দ্র ত্রিপুরার। স্থানীয়রা দ্রুত ছুটে এসে পুলিশকে খবর দিলে গণ্ডাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের চালককে আটক করে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থানায় নিয়ে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মীর এই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। পরিবার-পরিজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীদের মধ্যেও গভীর শোক ও ক্ষোভ লক্ষ্য করা গেছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে, কিন্তু তা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande