পশ্চিম এশিয়ায় আকাশসীমা বন্ধ, দুবাইয়ে পাঁচ দিন আটকে থাকার পর বিশেষ বিমানে দেশে ফিরলেন বাংলাদেশি ক্রু ও যাত্রীরা
ঢাকা, ৫ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের জেরে দুবাইয়ে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ক্রু মেম্বারকে দেশে ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্স। গত ২৮ ফেব্রুয়ারি থেকে তাঁরা দুবাইয়ে আটকে ছিলেন। তাঁদের সঙ্গে কয়েকশ বাংলাদ
ইউএস-বাংলা এয়ারলাইন্স


ঢাকা, ৫ মার্চ (হি.স.) : পশ্চিম এশিয়ায় চলমান সামরিক সংঘাতের জেরে দুবাইয়ে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ক্রু মেম্বারকে দেশে ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্স। গত ২৮ ফেব্রুয়ারি থেকে তাঁরা দুবাইয়ে আটকে ছিলেন। তাঁদের সঙ্গে কয়েকশ বাংলাদেশি যাত্রীও বিশেষ বিমানে দেশে ফিরেছেন। বাংলাদেশের সরকারি সংবাদ সংস্থা বিএসএস-এর রিপোর্ট অনুযায়ী, যুদ্ধকালীন পরিস্থিতির কারণে গত পাঁচ দিন ধরে সংযুক্ত আরব আমিরশাহিতে আটকে থাকা এই ক্রু মেম্বারদের নিয়ে তাঁদের পরিবার অত্যন্ত উদ্বিগ্ন ছিল। ইউএস-বাংলা এয়ারলাইন্স বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, মানবিক সহায়তার অংশ হিসেবে তারা এই আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দু’টি বিশেষ উড়ান চালু করা হয়েছে। এদিন ২৭ জন ক্রু মেম্বারসহ মোট ৩৭৮ জন যাত্রীকে নিয়ে একটি বিশেষ বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। অনুরূপ আরও একটি বিমানের শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, পশ্চিম এশিয়ায় সামরিক উত্তেজনার কারণে বৃহস্পতিবার ঢাকা বিমানবন্দরে ৩৪টি উড়ান বাতিল করা হয়েছে। গত ছয় দিনে মোট ২১০টি উড়ান বাতিল হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন অথরিটির কর্মকর্তা কওসর মাহমুদ। তিনি জানান, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন, কাতার এবং জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande