ফের ভোট দিচ্ছে নেপাল, সুশীলা কার্কি বললেন তাঁর দায়িত্ব শেষ
কাঠমান্ডু, ৫ মার্চ (হি.স.): জেন জি বিক্ষোভে ওলি সরকারের পতনের পর নেপাল বৃহস্পতিবার ফের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। ২৭৫টি আসনের জন্য এই প্রতিদ্বন্দ্বিতা চলছে, যেখানে ১৬৫ জন সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন এবং ১১০ জন সদস্য আনুপাতিক প্রতি
ফের ভোট দিচ্ছে নেপাল, সুশীলা কার্কি বললেন তাঁর দায়িত্ব শেষ


কাঠমান্ডু, ৫ মার্চ (হি.স.): জেন জি বিক্ষোভে ওলি সরকারের পতনের পর নেপাল বৃহস্পতিবার ফের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। ২৭৫টি আসনের জন্য এই প্রতিদ্বন্দ্বিতা চলছে, যেখানে ১৬৫ জন সদস্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন এবং ১১০ জন সদস্য আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে নির্বাচিত হবেন। নেপালে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দেশব্যাপী প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সারা দেশের ৭৭টি জেলায় এক দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, সকাল ৭:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে জেন জি বিক্ষোভের পর পতন হয়েছিল নেপালের কেপি শর্মা ওলির সরকারের। তার পর থেকে সে দেশের শাসনভার রয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে। নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্ব দেন এই অন্তর্বর্তী সরকারের। প্রায় ছ’মাস পর নেপালে ফের সরকার গঠন হতে চলেছে। এ বারও ভোটে লড়ছেন কেপি শর্মা ওলি। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বৃহস্পতিবার সকালে কাঠমান্ডুর ধাপাসি ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, আমার দায়িত্ব শেষ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande