পেরুতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
পেরু, ২১ নভেম্বর (হি.স.): দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শুক্রবার সন্ধ্যায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস)-এর হিসাবে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মধ্য পের
পেরুতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই


পেরু, ২১ নভেম্বর (হি.স.): দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শুক্রবার সন্ধ্যায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস)-এর হিসাবে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মধ্য পেরুর জুনিন অঞ্চলে ওন্ডোরেস শহরের প্রায় ২২ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় ২০ নভেম্বর সন্ধ্যা ৭টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৪২.১ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল। তবে পেরুর ভূ-পদার্থবিদ্যা সংস্থা কম্পনের মাত্রা ৬.৭ বলে জানিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, জুনিন শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ১২৯ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র।

ভূমিকম্পের পর মার্কিন জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ঘটনার জেরে কোনও সুনামি সতর্কতা, পরামর্শ বা পর্যবেক্ষণ জারি করা হয়নি। আপাতত সুনামির আশঙ্কাও নেই।

এখনও পর্যন্ত ভূমিকম্পে প্রাণহানি বা বড় ধরনের সম্পত্তির ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতির দিকে নজর রাখছে সংশ্লিষ্ট সংস্থাগুলি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande