গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর লরেটো কলেজের
কলকাতা, ৬ মার্চ (হি.স.): সেন্টার ফর রিসার্চ ইন পলিসি, কমিউনিকেশন অ্যান্ড সোসাইটি, কলকাতা–র সঙ্গে বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হলো লরেটো কলেজের। এর মাধ্যমে এই কলেজ প্রথম একটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হলো। কলেজ সূত্
গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর লরেটো কলেজের


কলকাতা, ৬ মার্চ (হি.স.): সেন্টার ফর রিসার্চ ইন পলিসি, কমিউনিকেশন অ্যান্ড সোসাইটি, কলকাতা–র সঙ্গে বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হলো লরেটো কলেজের। এর মাধ্যমে এই কলেজ প্রথম একটি গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হলো। কলেজ সূত্রে জানা গেছে, এই অংশীদারিত্বের লক্ষ্য হলো দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষামূলক সহযোগিতা ও গবেষণামূলক কার্যক্রমকে উৎসাহিত করা। এর ফলে যৌথ সেমিনার, কর্মশালা, গবেষণা উদ্যোগ এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে শিক্ষামূলক বিষয়ে আদান-প্রদান সহজ হবে।

এই সহযোগিতা উভয় প্রতিষ্ঠানের জন্য গবেষণার ক্ষেত্রকে আরও শক্তিশালী করা এবং কার্যকরী শিক্ষামূলক সংযোগ গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন লরেটো কলেজ কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande