শুক্রবার দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
কলকাতা, ৬ মার্চ (হি.স.): গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায়। শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতে। হাওয়া অফ
আবহাওয়া


কলকাতা, ৬ মার্চ (হি.স.): গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায়। শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতে।

হাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া। কিন্তু আগামী শনিবার আবহাওয়ার বদল হবে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে। আগামী সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

এদিকে, শুক্রবার শুষ্ক আবহাওয়া উত্তরেও। তবে রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের জেলাগুলিতে। রবিবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।সোমবার এবং মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি কোচবিহার, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার জেলাতে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande