২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৫২ বছর পর বিশ্বকাপে ডিআর কঙ্গো আর ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক
নয়া দিল্লি ,১ এপ্রিল (হি.স.): ৫২ বছর পর বিশ্বকাপে গেল কঙ্গো। মেক্সিকোর গুয়াদালাহারায় ভারতীয় সময় বুধবার ভোরে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে ১-০ গোলে জিতেছে ডিআর কঙ্গো ক্যারিবিয়ান রাষ্ট্র জ্যামেইকাকে হারিয়ে। জ্যামাইকার বিরুদ্ধে। ১০০–তম মিনিটে গোলটি ক
২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৫২ বছর পর বিশ্বকাপে ডিআর কঙ্গো আর ৪০ বছর পর বিশ্বকাপে ইরাক


নয়া দিল্লি ,১ এপ্রিল (হি.স.): ৫২ বছর পর বিশ্বকাপে গেল কঙ্গো। মেক্সিকোর গুয়াদালাহারায় ভারতীয় সময় বুধবার ভোরে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে ১-০ গোলে জিতেছে ডিআর কঙ্গো ক্যারিবিয়ান রাষ্ট্র জ্যামেইকাকে হারিয়ে। জ্যামাইকার বিরুদ্ধে। ১০০–তম মিনিটে গোলটি করেন দেশটির যুব দলের বার্নলির ডিফেন্ডার এক্সেল টোয়ানজেবি। এবার নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের মূল মঞ্চে দেখা যাবে ডিআর কঙ্গোকে। প্রথমবার তারা বিশ্বকাপে খেলেছিল ১৯৭৪ আসরে, সেই সময় অবশ্য দেশটির নাম ছিল জাইরে।

এদিকে বুধবার (১ এপ্রিল) গুয়াডালপের এস্তাদিও বিবিভিএ'তে আন্তঃমহাদেশীয় প্লে-অফের আর এক ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়লো ইরাক। দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপে জায়গা করে নিল পশ্চিম এশিয়ার যুদ্ধবিধ্বস্ত দেশটি। প্রথমার্ধের দশম মিনিটেই আলী আল-হামাদির গোলে এগিয়ে যায় ইরাক। তবে ৩৮ মিনিটে বলিভিয়াকে সমতায় ফেরান মইজেস পানিয়াগুয়া। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ইরাককে ফের এগিয়ে দেন আয়মান হুসেইন। এই লিড শেষ পর্যন্ত ধরে রেখে স্বপ্নের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরাক।

১৯৮৬র বিশ্বকাপে প্রথম খেলেছিল ইরাক। সেবার তারা গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল। এর আগে ১৯৭৮ সালের বিশ্বকাপে সুযোগ পেলেও নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিল ইরাক।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande