এ এফ সি অনূর্ধ্ব - ২০ ভারতের যুব মহিলা দল ২০ বছর পর এশিয়ান কাপে খেলতে নামছে
থাইল্যান্ডের পাথুম থানি, ১ এপ্রিল (হি. স.) : বহু প্রতীক্ষার অবসান। ২০ বছর পর এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল দল এশিয়ান কাপে নামতে চলেছে ভারতের যুব মহিলা দল। বৃহস্পতিবার, শক্তিশালী জাপানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু হবে ‘ইয়ং টাইগ্রেস’-দের অভিযান। সন
অনুশীলনের পর এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা


থাইল্যান্ডের পাথুম থানি, ১ এপ্রিল (হি. স.) : বহু প্রতীক্ষার অবসান। ২০ বছর পর এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল দল এশিয়ান কাপে নামতে চলেছে ভারতের যুব মহিলা দল। বৃহস্পতিবার, শক্তিশালী জাপানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু হবে ‘ইয়ং টাইগ্রেস’-দের অভিযান। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাম্মাসাট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সম্প্রচার হবে ফ্যানকোডে।

উল্লেখ্য, ভারতের কাছে এটি শুধু উদ্বোধনী ম্যাচ নয়, দীর্ঘ প্রস্তুতির এক নতুন অধ্যায়। বাছাই পর্ব পেরিয়ে এই মঞ্চে পৌঁছনো দলটি আত্মবিশ্বাসী লড়াইয়ের ময়দানে নামতে প্রস্তুত।

কোচ ইয়োয়াকিম আলেকজান্ডারসন এই প্রসঙ্গে জানিয়েছেন যে, প্রতিপক্ষের শক্তি সম্পর্কে তারা ওয়াকিবহাল হলেও লক্ষ্য স্পষ্ট - গ্রুপ পর্ব পেরিয়ে বিশ্বকাপে যোগ্যতা অর্জন।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে গিয়েছে দল। কাজাখস্তানে প্রীতি ম্যাচ, সুইডেনে এক মাসের শিবির, এমনকি উজবেকিস্তানকে আমন্ত্রণ জানিয়ে ম্যাচ - সব মিলিয়ে পরিকল্পিত প্রস্তুতি। কোচের কথায়, - “প্রযুক্তি, কৌশল এবং মানসিকতার দিক থেকে দল অনেক উন্নতি করেছে।”

তবে প্রথম ম্যাচেই বড় চ্যালেঞ্জ। ছ’বারের চ্যাম্পিয়ন জাপান যুব পর্যায়ে অন্যতম সেরা দল, ২০১৮-তে বিশ্বজয়ীও। তাদের কোচ আকিরা ইজিরি স্পষ্ট জানিয়েছেন, লক্ষ্য শুধু গ্রুপ পেরোনো নয়, বিশ্বকাপ জয়।

গ্রুপ সি-তে ভারতের সঙ্গী অস্ট্রেলিয়া (৫ এপ্রিল) ও চিনা তাইপেই (৮ এপ্রিল)। কঠিন পথ হলেও সুযোগ রয়েছে। শীর্ষ দুই দল ও সেরা তৃতীয় দলগুলি কোয়ার্টার ফাইনালে উঠবে। সেখান থেকেই খুলতে পারে পোল্যান্ডে বিশ্বকাপের দরজা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande