বিশ্বকাপে বসনিয়া, টানা তৃতীয় বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের
নয়া দিল্লি , ১ এপ্রিল (হি.স.): আবার স্বপ্নভঙ্গ হল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির, বিশ্বকাপে চলে গেল বসনিয়া। এর ফলে টানা তৃতীয় বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে টাইব্রেকার
বিশ্বকাপে বসনিয়া, টানা তৃতীয় বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের


নয়া দিল্লি , ১ এপ্রিল (হি.স.): আবার স্বপ্নভঙ্গ হল চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির, বিশ্বকাপে চলে গেল বসনিয়া। এর ফলে টানা তৃতীয় বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ ফাইনালে টাইব্রেকারে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিল বসনিয়া। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতা ছিল।

বসনিয়ার মাঠে মঙ্গলবার রাতে মোইজে কিনের গোলে এগিয়ে যাওয়া ইতালি। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে ১০ জনের দল হয়ে যাওয়ায় ইতালি মহা বিপদে পড়ে যায়। সেটাই হল। সুযোগটা নিল বসনিয়া। দ্বিতীয়ার্ধে হারিস তাবাকোভিচের গোলে সমতা টানে তারা। টাইব্রেকারে ইতালির প্রথম শট বাইরে মারেন এসপোসিতো, ব্রায়ান ক্রিস্তান্তের শট লাগে ক্রসবারে। আর বসনিয়ার প্রথম চার শটে সবাই দেখা পায় জালের। বসনিয়া বিশ্বকাপে খেলবে ১২ বছর পর। এর আগে একবারই বিশ্বকাপে খেলেছিল তারা, ২০১৪ সালে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande