চার মিনিটের ব্যবধানে ২ গোল করে প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল
নয়া দিল্লি , ১ এপ্রিল (হি.স.): কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। এরপর প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল এই দুই দল একটা প্রীতি ম্যাচে। দুদিন আগে ফ্রান্সের কাছে হেরে যাওয়া
চার মিনিটের ব্যবধানে ২ গোল করে প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে হারাল ব্রাজিল


নয়া দিল্লি , ১ এপ্রিল (হি.স.): কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল ব্রাজিলকে। এরপর প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল এই দুই দল একটা প্রীতি ম্যাচে। দুদিন আগে ফ্রান্সের কাছে হেরে যাওয়া ব্রাজিল এবার ৪ মিনিটের ব্যবধানে দু গোল করে ক্রোয়েশিয়াকে হারিয়ে মার্চের আন্তর্জাতিক উইন্ডো জয় দিয়েই শেষ করল।

বুধবার,১ এপ্রিল এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে ব্রাজিল। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলকে লিড এনে দেন দানিলো। দ্বিতীয়ার্ধের শেষ দিকে লভ্র মায়েরের গোলে সমতায় ফেরে ক্রোয়াটরা। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগে ৪ মিনিটের ব্যবধানে ইগর থিয়াগোর পেনাল্টি থেকে করা গোল ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে বড় জয় নিশ্চিত হয় ব্রাজিলের। ম্যাচে বলের দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। ৪৫ শতাংশ বল পজেশন রেখে ১১টি শট নিয়েছে সেলেসাওরা, যার ৭টিই লক্ষ্যে ছিল। অন্যদিকে ক্রোয়েশিয়ার ১০ শটের ৪টি লক্ষ্যে ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande