নির্বাচন কমিশনের কারও নাগরিকত্ব যাচাই করার কর্তৃত্ব নেই : ওয়াইসি
কলকাতা, ১ এপ্রিল (হি.স.): নির্বাচন কমিশনের কারও নাগরিকত্ব যাচাই করার কোনও কর্তৃত্ব নেই, এমনটাই দাবি করলেন অল ইন্ডিয়া মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমীন দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসির। বুধবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াইসি বলেন, আমরা এসআইআ
ওয়াইসি


কলকাতা, ১ এপ্রিল (হি.স.): নির্বাচন কমিশনের কারও নাগরিকত্ব যাচাই করার কোনও কর্তৃত্ব নেই, এমনটাই দাবি করলেন অল ইন্ডিয়া মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমীন দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসির। বুধবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওয়াইসি বলেন, আমরা এসআইআর-এর বিরুদ্ধে। আমাদের রিট পিটিশন সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে। কারও নাগরিকত্ব যাচাই করার কোনও অধিকার নির্বাচন কমিশনের নেই। এটা স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ।

ওয়াইসি আরও বলেন, “বিচারের তালিকায় বেশ কয়েকজনের নাম রয়েছে। যত দ্রুত সম্ভব একটি সিদ্ধান্ত নেওয়া উচিত। নির্বাচন এসে গেছে। এই সবকিছু খুবই অন্যায়। এর সংশোধন করা উচিত।”

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande