কসোভোকে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপের তুরস্ক
নয়া দিল্লি , ১ এপ্রিল (হি.স.): মঙ্গলবার (৩১ মার্চ) প্রিস্টিনা সিটি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপিয়ান প্লে-অফে কসোভোকে ১-০ গোলে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে তুরস্ক। ম্যাচের ৫৩ মিনিটে একমাত্র গোলটি করেন করিম আক্তুর্কোগ্লু। ২০০২ সালের বি
কসোভোকে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপের তুরস্ক


নয়া দিল্লি , ১ এপ্রিল (হি.স.): মঙ্গলবার (৩১ মার্চ) প্রিস্টিনা সিটি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপিয়ান প্লে-অফে কসোভোকে ১-০ গোলে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে তুরস্ক। ম্যাচের ৫৩ মিনিটে একমাত্র গোলটি করেন করিম আক্তুর্কোগ্লু। ২০০২ সালের বিশ্বকাপে তৃতীয় হওয়ার পর আবার বিশ্বকাপে উঠলো তুরস্ক।

উল্লেখ, এই জয়ের মাধ্যমে টানা পাঁচটি বিশ্বকাপ বাছাই পর্বে ব্যর্থতার হতাশা কাটালো তুরস্ক। চার বছর আগে তারা প্লে-অফ সেমিফাইনালে পর্তুগালের কাছে হেরে বিশ্বকাপে ওঠার সুযোগ হারায়। আগামী জুনে শুরু হতে যাওয়া এই মহাযজ্ঞে তারা সি-তে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande