
নয়া দিল্লি , ১ এপ্রিল (হি.স.): মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের শেষ ম্যাচে ভারত হংকংয়ের বিরুদ্ধে ২-১ গোলে জয় পাওয়ার পর সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ উপরে উঠে এসেছে। বুধবার ফিফার ঘোষিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ভারত ১৪১ থেকে ১৩৬তম স্থানে উঠে এসেছে, যা মিয়ানমার ও লাওসের সঙ্গে এশিয়ায় যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ অগ্রগতি। ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের সর্বনিম্ন অবস্থান ছিল ১৭৩, যা ২০১৫ সালের মার্চ মাসে অর্জিত হয়েছিল।
মঙ্গলবার হংকংয়ের বিরুদ্ধে জয় পাওয়া সত্ত্বেও ভারত ২০২৭ এএফসি এশিয়ান কাপে জায়গা করে নিতে পারে নি। ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বাছাই পর্ব শেষ করেছে। তবে ১১ বছরের মধ্যে এই প্রথমবার এই মহাদেশীয় আসর থেকে বাদ পড়েছে ভারত।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি