২-৪ এপ্রিল মূলত শুষ্ক আবহাওয়া, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা
কলকাতা, ১ এপ্রিল (হি.স.): স্থানীয়ভাবে হালকা বৃষ্টিরই সম্ভাবনা থাকছে আপাতত। ২-৪ এপ্রিল দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, ওই সময়ে বৃদ্ধি পাবে তাপমাত্রার পারদ। এরপর ৫ এপ্রিল পশ্চিমের জেলাগুলি, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস
২-৪ এপ্রিল মূলত শুষ্ক আবহাওয়া, দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা


কলকাতা, ১ এপ্রিল (হি.স.): স্থানীয়ভাবে হালকা বৃষ্টিরই সম্ভাবনা থাকছে আপাতত। ২-৪ এপ্রিল দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, ওই সময়ে বৃদ্ধি পাবে তাপমাত্রার পারদ। এরপর ৫ এপ্রিল পশ্চিমের জেলাগুলি, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৬ এপ্রিল দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ২ এপ্রিল, বৃস্পতিবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি।

আবহাওয়া দফতর জানিয়েছে, ২-৪ এপ্রিল পশ্চিমের জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আপাতত বৃষ্টি কমে যাবে। তবে, হালকা বৃষ্টি হবে বেশ কিছু জেলায়। উত্তরবঙ্গেও ৬ তারিখের পর বৃষ্টি বাড়বে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande