
ওয়াশিংটন, ১০ এপ্রিল (হি.স.) : ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। আগামী মাসে মার্কো রুবিও ভারত সফরে আসবেন বলে জানানো হয়েছে।
ওয়াশিংটনে তিন দিনের সফরে থাকা বিদেশ সচিব বিক্রম মিশ্রি হোয়াইট হাউসে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরও।
মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বৈঠকে বাণিজ্য, ক্রিটিক্যাল মিনারেলস, প্রতিরক্ষা সহযোগিতা এবং কোয়াড বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জানান, মার্কো রুবিও আগামী মাসে ভারত সফর নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
এর আগে বিদেশ সচিব বিক্রম মিশ্রি মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-বিদেশমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গেও বৈঠক করেন। সেখানে পারস্য উপসাগরের পরিস্থিতি, পাশাপাশি বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য