পাকিস্তানে পৌঁছল আমেরিকার প্রতিনিধিদল, নেতৃত্বে জেডি ভ্যান্স
ইসলামাবাদ, ১১ এপ্রিল (হি.স.): মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে আমেরিকার প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে। শনিবার একটি মার্কিন সরকারি বিমান ইসলামাবাদে অবতরণ করে। ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে শান্তি আলোচনার লক্ষ্যেই এই সফর। মার্কিন
পাকিস্তানে পৌঁছল আমেরিকার প্রতিনিধিদল, নেতৃত্বে জেডি ভ্যান্স


ইসলামাবাদ, ১১ এপ্রিল (হি.স.): মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে আমেরিকার প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে। শনিবার একটি মার্কিন সরকারি বিমান ইসলামাবাদে অবতরণ করে। ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে শান্তি আলোচনার লক্ষ্যেই এই সফর। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ছয় সপ্তাহ ধরে চলা সংঘাত থামাতে শীঘ্রই আলোচনা শুরু হবে পাকিস্তানে।

ইরানের প্রতিনিধিদল ইতিমধ্যে পৌঁছে গিয়েছে পাকিস্তানে। ইরানের প্রতিনিধিদল শুক্রবার রাতে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছে গিয়েছে। দলের নেতৃত্বে আছেন দেশটির বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ। পাকিস্তানের উদ্দেশে রওনা দেওয়ার আগেই কিছু পূর্বশর্তের কথা মনে করিয়ে দিয়েছিলেন কালিবাফ। জানিয়েছিলেন, ওই শর্তগুলি না-মানলে কোনও আলোচনাই হবে না। কালিবাফ জানিয়েছেন, সমঝোতার ক্ষেত্রে তেহরানের সদিচ্ছা রয়েছে। তবে আমেরিকাকে তাঁরা একেবারেই বিশ্বাস করেন না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande