নেপালে তীর্থক্ষেত্র দর্শন শেষে ফেরার পথে ভারতীয় তীর্থযাত্রীদের বাস দুর্ঘটনা কবলে, আহত ৬
কাঠমান্ডু, ১০ এপ্রিল (হি.স.) : নেপালের মুক্তিনাথ ধাম দর্শন শেষে ফেরার পথে ভারতীয় তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় অন্তত ৬ জন ভারতীয় তীর্থযাত্রী আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মিয়াগদি জেলার বেনি পৌরসভার
নেপালে তীর্থস্থান দর্শন শেষে ফেরার পথে ভারতীয় তীর্থযাত্রীদের বাস দুর্ঘটনা কবলে , আহত ৬


কাঠমান্ডু, ১০ এপ্রিল (হি.স.) : নেপালের মুক্তিনাথ ধাম দর্শন শেষে ফেরার পথে ভারতীয় তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় অন্তত ৬ জন ভারতীয় তীর্থযাত্রী আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মিয়াগদি জেলার বেনি পৌরসভার জলেশ্বরের কাছে দুর্ঘটনা ঘটে। মুস্তাং জেলার মুক্তিনাথ দর্শন শেষে ফেরার পথে ভারতীয় তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া বাসটি বেনি-জোমসম-কোরলা সড়ক অংশে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। স্থানীয় প্রশাসন ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে , আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য পোখরা হাসপাতালে পাঠানো হয়েছে, বাকি পাঁচজনের চিকিৎসা চলছে নির সরকারি হাসপাতালে।

আহতদের মধ্যে রয়েছেন উত্তর প্রদেশের দিনা মাদি(২৬), ত্রিবেণী ভারত (৩৬), প্রমোদ শঙ্কর যাদব (৫০), কৈলাশ দেইয়ানি (২৮), নিরঞ্জন দাস খান্না (৭০) এবং সন্তোষ (২২)।

উল্লেখ্য, একই এলাকায় বুধবারও ট্রাক ও বাসের সংঘর্ষে মুক্তিনাথ থেকে ফেরা ১৫ জন ভারতীয় তীর্থযাত্রী আহত হয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande