ভারত ভ্রমণের আমন্ত্রণ গ্রহণ করলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, প্রস্তুতি শুরু দুই শিবিরে
কাঠমান্ডু, ১২ এপ্রিল (হি. স.) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো ভারত সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল রবিবার এই খবর নিশ্চিত করেছেন। বর্তমানে ভারত মহাসাগরীয় সম্মেল
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ


কাঠমান্ডু, ১২ এপ্রিল (হি. স.) : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো ভারত সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল রবিবার এই খবর নিশ্চিত করেছেন। বর্তমানে ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে মরিশাসে রয়েছেন শিশির খানাল। সেখানে ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে তাঁর এক পার্শ্ববৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বালেন্দ্র শাহের আসন্ন ভারত সফর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মরিশাস থেকে ফোনে বিদেশমন্ত্রী খানাল জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালেন্দ্র শাহকে পাঠানো এক শুভেচ্ছা বার্তার মাধ্যমে ভারত ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন। নেপাল সরকার সেই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছে। তবে এই সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

বর্তমানে দুই দেশের বিদেশ মন্ত্রক এই সফরের প্রস্তুতি শুরু করেছে। নেপালের বিদেশ সচিব অমৃত রাই জানিয়েছেন, ভারত ও নেপাল সরকারের মধ্যে এই সফরের আলোচ্য বিষয় বা ‘এজেন্ডা’ নিয়ে কথাবার্তা চলছে। দিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রক এবং কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সঙ্গে নেপালের প্রতিনিধিদের ধারাবাহিক বৈঠক চলছে। এই সফরের সময় দুই দেশের মধ্যে সম্ভাব্য বিভিন্ন চুক্তি ও দ্বিপাক্ষিক সমঝোতা নিয়ে ঐক্যমত্য তৈরির চেষ্টা চালানো হচ্ছে। কূটনৈতিক মহলের মতে, বালেন্দ্র শাহের এই ভারত সফর দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও মজবুত করবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande