আশা ভোঁসলের দ্রুত আরোগ্য কামনায় প্রধানমন্ত্রী মোদী, সুরসম্রাজ্ঞীর স্বাস্থ্যের খবরে চিন্তিত দেশ
নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি. স.) : হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ গায়িকা আশা ভোঁসলের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, আশা ভোঁসলের অস
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি. স.) : হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ গায়িকা আশা ভোঁসলের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি বার্তার মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, আশা ভোঁসলের অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার খবরে তিনি অত্যন্ত চিন্তিত। তিনি শিল্পীর দ্রুত সুস্থতা এবং সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে জন্ম নেওয়া আশা ভোঁসলে ১৯৪০-এর দশকে তাঁর সঙ্গীত জীবন শুরু করেন। ১৯৪৩ সালে একটি মারাঠি ছবির মাধ্যমে তাঁর প্রথম আত্মপ্রকাশ এবং ১৯৪৮ সালে হিন্দি ছবিতে গান গেয়ে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি হিন্দি, মারাঠি, বাংলা, গুজরাটি, পাঞ্জাবি ছাড়াও ইংরেজি ও রুশসহ বিভিন্ন ভাষায় ২০,০০০-এরও বেশি গান গেয়েছেন।

সঙ্গীত জগতে তাঁর এই অসামান্য অবদানের জন্য তিনি 'দাদাসাহেব ফালকে', 'পদ্মবিভূষণ' ও 'পদ্মভূষণ'-এর মতো দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছেন। এ ছাড়াও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি। ৯২ বছর বয়সী এই শিল্পীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মাঝে প্রধানমন্ত্রীর এই বার্তা তাঁর অগণিত অনুরাগীকে স্পর্শ করেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande