সংবিধান রক্ষাই কংগ্রেসের লক্ষ্য, ড. বি.আর. আম্বেদকরকে স্মরণ করে ম্যারাথন শুরু করলেন রাহুল গান্ধী
নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.) : সংবিধান ও ড. বি.আর. আম্বেদকরের আদর্শকে সামনে রেখে আয়োজিত ‘রান ফর আম্বেদকর, রান ফর সংবিধান’ ম্যারাথনকে সবুজ সংকেত দেখালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রবিবার দিল্লিতে অনুষ্ঠিত এই ম্যারাথনের সূচনা করে তিনি বলেন,
সংবিধান রক্ষাই কংগ্রেসের লক্ষ্য, ড. বি.আর. আম্বেদকরকে স্মরণ করে ম্যারাথন শুরু করলেন রাহুল গান্ধী


নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.) : সংবিধান ও ড. বি.আর. আম্বেদকরের আদর্শকে সামনে রেখে আয়োজিত ‘রান ফর আম্বেদকর, রান ফর সংবিধান’ ম্যারাথনকে সবুজ সংকেত দেখালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

রবিবার দিল্লিতে অনুষ্ঠিত এই ম্যারাথনের সূচনা করে তিনি বলেন, সংবিধানই ভারতের ভিত্তি এবং ড. বি.আর. আম্বেদকরের দেওয়া এই সংবিধান না থাকলে আজকের ভারত এই রূপে গড়ে উঠত না।

তিনি অভিযোগ করেন যে ভারতীয় জনতা পার্টি সংবিধানকে দুর্বল করতে চায়। আর কংগ্রেসের লক্ষ্য হলো সংবিধানকে শক্তিশালী ও সুরক্ষিত রাখা। তাঁর বক্তব্য, দেশের প্রতিটি প্রান্তে সংবিধানের বার্তা পৌঁছে দেওয়া এবং নাগরিকদের এর গুরুত্ব সম্পর্কে সচেতন করাই কংগ্রেসের উদ্দেশ্য।

এই ম্যারাথনটি কংগ্রেসের তফসিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণির বিভাগের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। এতে বিপুল সংখ্যক দলীয় কর্মী ও তরুণ অংশগ্রহণ করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই ধরনের কর্মসূচি তরুণ ভোটারদের আকর্ষণ করার কৌশল হিসেবেই দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande