
নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.) : বেঙ্গালুরু ও মুম্বইয়ের মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ পি.সি. মোহনকে চিঠি দিয়ে এই অনুমোদনের কথা জানান।
চিঠিতে জানানো হয়েছে, কর্ণাটকের কেএসআর বেঙ্গালুরু স্টেশন থেকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস পর্যন্ত বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। আশা করা হচ্ছে, আগামী মাসেই এই পরিষেবা শুরু হতে পারে।
এই নতুন ট্রেন পরিষেবার মাধ্যমে দক্ষিণ ও পশ্চিম ভারতের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী হবে। পাশাপাশি আধুনিক সুবিধাসম্পন্ন স্লিপার কোচে যাত্রীরা আরও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা পাবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য