আশা ভোঁসলের প্রয়াণে লোকসভার অধ্যক্ষ ও বিরোধী দলনেতার শোকপ্রকাশ
নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.) : ভারতের প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে লোকসভার অধ্যক্ষ এবং লোকসভায় বিরোধী দলনেতা পৃথকভাবে গভীর শোকপ্রকাশ করেছেন এবং তাঁর সঙ্গীত জীবনের অবদানকে স্মরণ করেছেন।
আশা ভোঁসলের প্রয়াণে উপ-রাষ্ট্রপতি, স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলনেতার শোকপ্রকাশ

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.) : ভারতের প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে লোকসভার অধ্যক্ষ এবং লোকসভায় বিরোধী দলনেতা পৃথকভাবে গভীর শোকপ্রকাশ করেছেন এবং তাঁর সঙ্গীত জীবনের অবদানকে স্মরণ করেছেন।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, হিন্দি, মারাঠি-সহ একাধিক ভারতীয় ভাষায় অসংখ্য গান গেয়ে আশা ভোঁসলে ভারতীয় সংগীত ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানচিত্রে বিশেষ মর্যাদা এনে দিয়েছেন। তাঁর প্রয়াণে দেশের শিল্প ও সংস্কৃতি জগতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, আশা ভোঁসলের কণ্ঠ ও শিল্পচর্চা কখনও মুছে যাওয়ার নয় এবং তাঁর সৃষ্ট সংগীত চিরকাল মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে। এই শোকের মুহূর্তে তিনি প্রয়াত শিল্পীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর আত্মার শান্তি কামনা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

 rajesh pande