
নয়াদিল্লি, ১২ আপিল (হি.স.): কিংবদন্তী সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। শোকবার্তায় তিনি জানান, আশা ভোঁসলের কালজয়ী কন্ঠ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। অসংখ্য গুণমুগ্ধদের শোকস্তব্ধ করে প্রয়াত হয়েছে আশা ভোঁসলে। তাঁর প্রয়াণে গোটা দেশজুড়ে শোকের আবহ।
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন শোকপ্রকাশ করে জানান, কিংবদন্তী গায়িকা আশা ভোঁসলে জির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার, অনুরাগী এবং সঙ্গীতপ্রেমীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আশাজির বহুমুখী কণ্ঠ তাঁকে অনায়াসে বিভিন্ন ধারার সঙ্গীতে বিচরণ করতে সাহায্য করেছিল। তিনি হৃদয়স্পর্শী গজল এবং ঐতিহ্যবাহী ভজনে দক্ষতা অর্জন করে ভারতীয় সঙ্গীতে এক অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন। তাঁর কালজয়ী কণ্ঠ এবং সঙ্গীতের উত্তরাধিকার লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে অনুরণিত হতে থাকবে এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
হিন্দুস্থান সমাচার / সংবাদ