
নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স মাধ্যমে শোকবার্তায় রাষ্ট্রপতি জানান, আশা ভোঁসলের প্রয়াণ সঙ্গীতজগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করলো। রবিবার ৯২ বছর বয়সে প্রয়াত হয়েছেন আশা ভোঁসলে। তাঁর প্রয়াণে সুরের যুগতে এক শূন্যতার সৃষ্টি হল। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জীবনাবসান হয়েছে আশার।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স মাধ্যমে জানিয়েছেন, আশা ভোঁসলেজির প্রয়াণ সঙ্গীত জগতে এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে। একজন কিংবদন্তিতুল্য গায়িকা হিসেবে তাঁর কর্মজীবন ভারতের সঙ্গীতের একটি যুগকে সংজ্ঞায়িত করেছে। তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপচারিতার মধুর স্মৃতি আমার রয়েছে। একজন শিল্পী এবং ব্যক্তি হিসেবে তিনি নিজের শর্তে জীবনযাপন করেছেন। সুমধুর ও কালজয়ী কণ্ঠ দিয়ে তিনি কয়েক দশক ধরে ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। তাঁর সঙ্গীত চিরকাল বেঁচে থাকবে। তাঁর মৃত্যু সঙ্গীতপ্রেমীদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর পরিবার এবং অগণিত অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ