গ্যাস সিলিন্ডার নেই, চরম দুর্ভোগে গ্রাহকেরা
মির্জাপুর, ১২ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার চুনার এলাকার শিখর উন্নয়ন ব্লকের একাধিক গ্রামে বিগত কয়েক মাস ধরে গ্যাস সিলিন্ডার না মেলায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সিলিন্ডার সরবরাহ ব্যাহত হওয়ায় রান্না-বান্না প্রায় অচল হয়
গ্যাস সিলিন্ডার নেই, চরম দুর্ভোগে গ্রাহকেরা


মির্জাপুর, ১২ এপ্রিল (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর জেলার চুনার এলাকার শিখর উন্নয়ন ব্লকের একাধিক গ্রামে বিগত কয়েক মাস ধরে গ্যাস সিলিন্ডার না মেলায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। সিলিন্ডার সরবরাহ ব্যাহত হওয়ায় রান্না-বান্না প্রায় অচল হয়ে পড়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের।

রবিবার এ বিষয়ে সদর উপ-জেলাশাসক গুলাবচন্দ জানিয়েছেন, সরবরাহে কোনও গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, রুডৌলি এবং বারাইনি এলাকার গ্যাস এজেন্সির ডিস্ট্রিবিউটররা দীর্ঘদিন ধরে সিলিন্ডার সরবরাহ করছেন না। রুডৌলি গ্রামের কয়েক জন বাসিন্দারা জানান , গ্যাস সংযোগ থাকা সত্ত্বেও কয়েক মাস ধরে সিলিন্ডার পাননি তারা। ফলে রান্না করতে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

একই অভিযোগ লারচুট ও বাটোয়া গ্রামের বাসিন্দাদেরও। বাসিন্দারা জানান, হোলির আগেই সিলিন্ডার বুক করা হলেও এখনও পর্যন্ত ডেলিভারি মেলেনি। এমনকি অনলাইন বুকিং করলেও শুধু মেসেজ আসছে, কিন্তু সিলিন্ডার হাতে পৌঁছচ্ছে না।

গ্রামবাসীদের অভিযোগ, এই পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের সময়মতো খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande