মহাকালের দর্শনে ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার ইয়াস্তিকা ভাটিয়া, ভস্ম আরতিতে অংশ নিয়ে করলেন প্রার্থনা
উজ্জয়িনী, ১২ এপ্রিল (হি.স.) : ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার ইয়াস্তিকা ভাটিয়া রবিবার ভোরে পরিবার-সহ মন্দিরে গিয়ে মহাকালের দর্শন করেন এবং বিশেষ ভস্ম আরতিতে অংশ নিয়ে আশীর্বাদ নেন। রবিবার ভোর প্রায় ৪টায় মন্দিরের দরজা খোলার পর ঐতিহ্যবাহী ভ
মহাকালের দর্শনে ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার ইয়াস্তিকা ভাটিয়া, ভস্ম আরতিতে অংশ নিয়ে করলেন প্রার্থনা


মহাকাল


উজ্জয়িনী, ১২ এপ্রিল (হি.স.) : ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার ইয়াস্তিকা ভাটিয়া রবিবার ভোরে পরিবার-সহ মন্দিরে গিয়ে মহাকালের দর্শন করেন এবং বিশেষ ভস্ম আরতিতে অংশ নিয়ে আশীর্বাদ নেন।

রবিবার ভোর প্রায় ৪টায় মন্দিরের দরজা খোলার পর ঐতিহ্যবাহী ভস্ম আরতির আয়োজন করা হয়। সেই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত থেকে ভক্তিভরে পূজা-অর্চনা করেন ইয়াস্তিকা ভাটিয়া। মন্দিরের আধ্যাত্মিক পরিবেশে সম্পূর্ণ রীতিনীতি মেনে তিনি প্রার্থনা করেন এবং মহাকালের চরণে নত হন।

দর্শনের পর তিনি জানান, “মহাকালের দরবারে এসে এক অনন্য শান্তি ও তৃপ্তির অনুভূতি পেলাম।” উল্লেখ্য, ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই তিনি ভারতীয় মহিলা দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এদিন ভস্ম আরতির আগে পুরোহিতরা মহাকালের জলাভিষেক সম্পন্ন করেন। এরপর পঞ্চামৃত—দুধ, দই, ঘি, মধু ও ফলের রস দিয়ে অভিষেক করা হয়। এছাড়াও মহাকালকে তাঁর প্ৰিয় সামগ্রী সহ চন্দন, ত্রিশূল ও ফুল দিয়ে বিশেষভাবে সাজানো হয়। মন্ত্রোচ্চারণ ও কপুর আরতির মধ্য দিয়ে জ্যোতির্লিঙ্গে ভস্ম অর্পণ করা হলে গোটা মন্দির প্রাঙ্গণ ভক্তিময় আবহে ভরে ওঠে।

ভস্ম আরতির পর মহাকালকে রুপোর মুকুট, রুদ্রাক্ষ মালা ও সুগন্ধি ফুলে সজ্জিত করা হয়। এই সময় বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত থেকে দর্শন করেন এবং “জয় মহাকাল” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande