ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১০, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর
রায়পুর, ১৫ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের শক্তি জেলায় বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১০। এছাড়াও কমপক্ষে ২৪ জন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সিংহি তারাই গ্রামের একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের বয়লার টিউবে এই বিস্ফোরণ
ছত্তিশগড়ে বিদ্যুৎ কেন্দ্র বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১০, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর


রায়পুর, ১৫ এপ্রিল (হি.স.): ছত্তিশগড়ের শক্তি জেলায় বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১০। এছাড়াও কমপক্ষে ২৪ জন শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে সিংহি তারাই গ্রামের একটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের বয়লার টিউবে এই বিস্ফোরণ ঘটে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শক্তি জেলার কালেক্টর অমৃত তপনো জানিয়েছেন, বেদান্ত পাওয়ার প্ল্যান্টে বয়লার বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ২৩ জন আহত হয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande