
গুয়াহাটি, ১৪ এপ্রিল (হি.স.) : বিহার বিধানসভায় সম্রাট চৌধুরী বিজেপির বিধায়ক দলের নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় অসম প্রদেশ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সভাপতি দিলীপ শইকিয়া আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শইকিয়া এক শুভেচ্ছা বার্তায় গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক দায়িত্ব পাওয়ার জন্য সম্রাট চৌধুরীকে অভিনন্দন জানিয়ে তাঁর সফল নেতৃত্ব কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, চৌধুরীর নেতৃত্বে বিজেপি এবং তার সহযোগী দল জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) বিহারে একটি শক্তিশালী ও স্থিতিশীল সরকার প্রদান করবে।
তিনি আরও আশা ব্যক্ত করেন, সম্রাট চৌধুরীর নেতৃত্বে বিহারে উন্নয়ন ও সুশাসনের নতুন দিশা উন্মোচিত হবে এবং রাজ্যটি ধারাবাহিকভাবে অগ্রগতির পথে এগিয়ে যাবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস