অন্ধ্রপ্রদেশের কুর্নুলে লরি ও গাড়ির সংঘর্ষে মৃত ৮, প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ
কুর্নুল, ১৬ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বোলেরো গাড়ি ও লরির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। ছাড়াও ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য এম্মিগানুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতরা কর্ণাটকের চিক্কামাগালুরু অঞ্চলের ব
অন্ধ্রপ্রদেশের কুর্নুলে লরি ও গাড়ির সংঘর্ষে মৃত ৮, প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ


কুর্নুল, ১৬ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বোলেরো গাড়ি ও লরির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। ছাড়াও ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য এম্মিগানুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতরা কর্ণাটকের চিক্কামাগালুরু অঞ্চলের বাসিন্দা, সকলেই তীর্থযাত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

পুলিশ জানিয়েছে, কুর্নুল জেলার মন্ত্রালয়ম মণ্ডলের চিলকালাদোনার কাছে একটি লরির সঙ্গে বোলেরো গাড়ির সংঘর্ষে আটজন মারা গিয়েছেন। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোররাতের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়, পরে আরও ৩ জন প্রাণ হারান।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande