নিউটাউনে ডিভাইডারে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে গাড়ি, আহত দুই
কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): নিউটাউনে ডিভাইডারে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই গাড়িতে থাকা দু''জন। দুর্ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সেক্টর ফাই
নিউটাউনে ডিভাইডারে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে গাড়ি, আহত দুই


কলকাতা, ১৬ এপ্রিল (হি.স.): নিউটাউনে ডিভাইডারে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় আহত হয়েছেন ওই গাড়িতে থাকা দু'জন। দুর্ঘটনার জেরে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের কাছে, নব দিগন্ত ভবনের সামনে একটি দ্রুতগতির গাড়ি রোড ডিভাইডারে ধাক্কা মারে।

ডিভাইডারে ধাক্কা মারায় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়ির দুই আরোহী আহত হন এবং তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিধাননগর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে ঘটনাটি তদন্ত করছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande