কংগ্রেস কার্যালয়ে বিজেপির পতাকা, উত্তেজনা কালিয়াগঞ্জে
উত্তর দিনাজপুর, ১৬ এপ্রিল (হি.স.): কংগ্রেস কার্যালয়ে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। অভিযোগ, রাতের অন্ধকারে কালিয়াগঞ্জ শহরের তালতলায় কংগ্রেস কার্যালয়ে লাগানো হয় বিজেপির পতা
কংগ্রেস কার্যালয়ে বিজেপির পতাকা, উত্তেজনা কালিয়াগঞ্জে


উত্তর দিনাজপুর, ১৬ এপ্রিল (হি.স.): কংগ্রেস কার্যালয়ে বিজেপির পতাকা লাগানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। অভিযোগ, রাতের অন্ধকারে কালিয়াগঞ্জ শহরের তালতলায় কংগ্রেস কার্যালয়ে লাগানো হয় বিজেপির পতাকা। বৃহস্পতিবার সকালে কার্যালয়ের সামনে ক্ষোভপ্রকাশ করেন কংগ্রেসের নেতা-কর্মীরা। বিজেপির পতাকা খুলতে গেলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে আসে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। ঘটনার প্রতিবাদে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন কংগ্রেসের নেতা-কর্মীরা। কংগ্রেসের অভিযোগ, দলীয় কার্যালয় দখলের করার চেষ্টা করছে বিজেপি। বিজেপির স্থানীয় নেতৃত্বের তরফে জানানো হয়েছে, কেউ বা কারা রাতের অন্ধকারে কংগ্রেস কার্যালয়ে বিজেপির পতাকা লাগিয়েছে। এ দিন তা খুলতে যাওয়ায় বিজেপি কর্মীদের উপর হামলা করে কংগ্রেস।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande