গুয়াহাটিতে ড্ৰেনের ম্যানহোলে পড়ে মৃত্যু মহিলার
গুয়াহাটি, ২০ এপ্রিল (হি.স.) : প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতার ফলে গুয়াহাটির মালিগাঁও এলাকায় একটি ড্ৰেনের ম্যানহোলে পড়ে জনৈক মহিলার মৃত্যু হয়েছে। নিহত মহিলাকে ধারাপুরের পায়েল নাথ বলে শনাক্ত করা হয়েছে। ঘটনাটি গতকাল রবিবার রাতে সংঘটিত হয়েছে। অবিরাম ভারী বৃ
নিহত মহিলা ধারাপুরের পায়েল নাথ (ফাইল ফটো)


গুয়াহাটি, ২০ এপ্রিল (হি.স.) : প্রবল বৃষ্টি ও জলাবদ্ধতার ফলে গুয়াহাটির মালিগাঁও এলাকায় একটি ড্ৰেনের ম্যানহোলে পড়ে জনৈক মহিলার মৃত্যু হয়েছে। নিহত মহিলাকে ধারাপুরের পায়েল নাথ বলে শনাক্ত করা হয়েছে।

ঘটনাটি গতকাল রবিবার রাতে সংঘটিত হয়েছে। অবিরাম ভারী বৃষ্টির ফলে শহরের বিভিন্ন অংশ প্লাবিত হয়ে যায়। ফুটপাথের ধারে একটি খোলা নালা জলাবদ্ধতার মধ্যে কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়।

খবরে প্রকাশ, পা পিছলে নালায় পড়ে নিখোঁজ হয়ে যান তিনি। ঘটনার খবর পেয়ে গুয়াহাটি সিটি পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। চার ঘণ্টার বেশি সময় ধরে তালাশি চালিয়েও প্রথমে মহিলার কোনও খোঁজ মেলেনি। এতে এলাকায় উদ্বেগ বাড়তে থাকে।

পরে দুই যুবক ঘটনাস্থল থেকে ১৫০ থেকে ২০০ মিটার দূরে নালার একটি খোলা অংশে মহিলাকে দেখতে পান। তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande