প্রথম দফার ভোটের জেলাগুলিতে শুরু ড্রাই ডে, সোমবার থেকে বন্ধ মদের ডিপো-ও
কলকাতা, ২০ এপ্রিল (হি.স.): ৪৮ ঘণ্টা নয়, ভোটের ৯৬ ঘণ্টা অর্থাৎ ৪ দিন আগে থেকেই রাজ্যে মদের দোকান বন্ধ থাকবে বিধানসভা নির্বাচনের কারণে। ইঙ্গিত ছিল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সফরেই। তা কার্যকর হল রবিবাসরীয় সন্ধ্যায়। রাজ্য আবগারি দফতর জানি
প্রথম দফার ভোটের জেলাগুলিতে শুরু ড্রাই ডে, সোমবার থেকে বন্ধ মদের ডিপো-ও


কলকাতা, ২০ এপ্রিল (হি.স.): ৪৮ ঘণ্টা নয়, ভোটের ৯৬ ঘণ্টা অর্থাৎ ৪ দিন আগে থেকেই রাজ্যে মদের দোকান বন্ধ থাকবে বিধানসভা নির্বাচনের কারণে। ইঙ্গিত ছিল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সফরেই। তা কার্যকর হল রবিবাসরীয় সন্ধ্যায়। রাজ্য আবগারি দফতর জানিয়ে দিল, এ বার ভোটের আগে দু'দিনের বদলে চার দিন ধরে বন্ধ থাকবে মদের দোকান। প্রথম দফার ক্ষেত্রে ২০ এপ্রিল থেকে ২৩ এপিল বন্ধ থাকবে মদের দোকান। অন্যদিকে ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় যে জেলাগুলিতে ভোট, সেখানেও চার দিন আগে থেকেই বন্ধ থাকবে মদের দোকান। মদের সরকারি ডিপোও বন্ধ রাখতে বলা হয়েছে সোমবার থেকেই। ফলে মদের দোকানগুলিতেও অতিরিক্ত মদ সরবরাহ আর সম্ভব হবে না। ৪ মে ভোটের ফল ঘোষণার দিনও বন্ধ থাকবে মদের দোকান।

উল্লেখ্য, যে সব জেলায় প্রথম দফার ভোট অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ড্রাই ডে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande