হরিশ্চন্দ্রপুরে বধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
মালদা, ২০ এপ্রিল (হি.স.): বধূকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। কুপিয়ে, মুখ থেঁতলে, হাত-পা ভেঙে খুন করা হয় বলে অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরের বেজপুরা এলাকায় সোমবার ভোরের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম মাজিমা খাতুন। ঘট
হরিশ্চন্দ্রপুরে বধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে


মালদা, ২০ এপ্রিল (হি.স.): বধূকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। কুপিয়ে, মুখ থেঁতলে, হাত-পা ভেঙে খুন করা হয় বলে অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুরের বেজপুরা এলাকায় সোমবার ভোরের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম মাজিমা খাতুন। ঘটনার পর থেকে ওই মহিলার স্বামী অভিযুক্ত শেখ ইস্তামুল পলাতক।

জানা গেছে, তিন বছর আগে মাজিমার বিয়ে হয় পাশের বাড়ির শেখ ইস্তামুলের সঙ্গে। পারিবারিক বিবাদের জেরে মাজিমাকে খুন করা হয়েছে বলে দাবি নিহত মহিলার বাবা শেখ মাজিরুদ্দিনের। ইস্তামুলের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande